আমি থাকব না
যেদিন আমি থাকব না, তুমি হয়ত দেখবে তখন, আমাকে নিয়ে ব্যস্ত সময়ের দিনগুলোর ছবি। আমাকে নিয়ে কত ছুটে বেড়িয়েছে তোমার মন, কত কথা হয়েছে আমাদের, কত স্বপ্ন দেখেছি আমরা একসাথে। সেসব ছবি দেখে তুমি হয়ত কাঁদবে, হয়ত হাসবে, হয়ত বুঝতে পারবে, আমি তোমার জীবনে কতটা ছিলাম। আমি থাকব না, কিন্তু আমার স্মৃতিগুলো তোমার সাথে থাকবে, আমার ভালোবাসা তোমার হৃদয়ে থাকবে। **(2023-10-16)** (আমি ও #সাইরাজ )