গোধূলি সন্ধ্যা
সাগর পাড়ে গোধূলি সন্ধ্যার দৃশ্য সত্যিই অসাধারণ। সূর্যের লাল আভা সাগরের জলে প্রতিফলিত হয়ে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করে। মনে হয় সূর্য টা আস্তে আস্তে পানির তলদেশে ডুব দিচ্ছে। আর সেই সাথে অন্ধকার আমাদের ঘিরে ধরছে।
এই দৃশ্যে যে কেউ মুগ্ধ হতে পারে। সাগরের ঢেউয়ের শব্দ, পাখির ডাক আর সূর্যের লাল আভা এক অদ্ভুত মায়াবিতা তৈরি করে। মনে হয় যেন আমরা অন্য এক জগতে চলে এসেছি।
সাগর পাড়ে গোধূলি সন্ধ্যার দৃশ্য আমাদেরকে প্রকৃতির সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয়। এটি আমাদেরকে শান্তি ও প্রশান্তি দেয়। এই দৃশ্য দেখে আমরা হারিয়ে যাই প্রকৃতির মাঝে।
(সরওয়ার আলম)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন