হৃদয়ের শক্তি
লেখক #সরওয়ার_আলম
আগের মতন হৃদয়ের শক্তি যেন ফুরিয়ে গেল,
স্পন্দনে স্পন্দনে বেদনার সুর বাজিয়ে গেল।
কারো মৃত্যুতে কারো শোকাহত ব্যাথায়,
আমার হৃদয় কেও ব্যতীত করেন।
স্মৃতির পাতায় ভেসে ওঠে মুখখানি,
হাসি-খুশির স্মৃতি গুলো আজ অশ্রুজল পানি।
বন্ধু, আত্মীয়, প্রিয়জন, যে কেউই হোক,
বিদায় বেলায় বুক ফাটা বেদনা জাগে।
হৃদয়ের কোণে এক অজানা শূন্যতা,
ভালোবাসার বন্ধন আজ চলে গেল চিরতরে।
মনে হয় যেন জীবনের আলো নেমে গেল,
অন্ধকারে ডুবে গেল আমার সকল স্বপ্ন।
কষ্টের এই কালো রাত কবেই শেষ হবে,
আবারো কি হৃদয়ের শক্তি ফিরে আসবে?
জানি না, শুধু জানি,
এই বেদনা আমার চিরকালীন সাথী হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন